করাতকল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বনের ভেতর অবৈধভাবে স্থাপিত করাতকল উচ্ছেদ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাজাহান আলির নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালান। সখীপুরের বহেড়াতৈল রেঞ্জের কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, আদালত ধলাপাড়া বিটের ইন্দারজানী খুনকারচালা এলাকায় আনিছুর রহমানের করাতকলটি উচ্ছেদ করে যন্ত্রাংশ খুলে আনেন। আনিছুর রহমানের বিরুদ্ধে বন আইনে মামলা হবে।