প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে বনাঞ্চলের ভেতর অবৈধভাবে স্থাপিত তিনটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। এ সময় করাতকলগুলোর তিন মালিককে আটক করা হয়। টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে বনের পাশে কমপক্ষে ৫০টি করাতকল অবৈধভাবে স্থাপিত হয়েছে। এসব কল উচ্ছেদে গঠিত টাস্কফোর্স গতকাল সোমবার উপজেলার নলুয়া বিটের নাকশালা এলাকায় সাজেদুল ইসলামের, ডিবি গজারিয়া বিটের দাড়িয়াপুর গ্রামের আবদুল হকের ও পাথরঘাটা বিটের কাশেমবাজার এলাকায় তোতা মিয়ার করাতকল উচ্ছেদ করে।