করাতকল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গতকাল সোমবার ভোরে লক্ষাধিক টাকার অবৈধ কাঠসহ একটি করাতকল জব্দ করেছে বন বিভাগ। শাপলাপুর ইউনিয়নের বিট কর্মকর্তা আবুল কালাম জানান, ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দিনের মালিকানাধীন করাতকল থেকে সরকারি বন থেকে কেটে আনা লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করা হয়। এ সময় বনকর্মীরা করাতকল জব্দ করে বিভিন্ন মালামাল নিয়ে আসেন।