করাতকল থেকে অপহূতরা মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের রাজবাড়ি করাতকল থেকে অপহূত দুই দারোয়ানকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গত শুক্রবার রাতে দুই দারোয়ান মুক্ত হয়ে রাঙামাটি শহরে পৌঁছেছেন বলে জানিয়েছে করাতকল কর্তৃপক্ষ। তবে টাকার বিনিময়ে, নাকি সমঝোতার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে, তা জানাতে অপারগতা প্রকাশ করা হয়েছে। গত বুধবার রাত আটটার দিকে একদল দুর্বৃত্ত এসে শাহাবুদ্দিন ও সাইফুল নামের রাজবাড়ি করাতকলের দুই দারোয়ানকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন তারা বেশ কয়েকজন কাঠ ব্যবসায়ীর কাছে দাবি করা চাঁদা বাকি থাকার কথা উল্লেখ করে করাতকল মালিকদের চিঠি পাঠায়। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী অপহূত দারোয়ানদের মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।