করাতকল মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল রোববার চারটি করাতকলের মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ ওই আদালত পরিচালনা করেন। বড়াইগ্রামের বন কর্মকর্তা নাবিউল ইসলাম জানান, বন ও পরিবেশ আইনে গাছ কেটে পরিবেশ নষ্ট করা ও করাতকলের নিবন্ধন না করার দায়ে বেলা ১১টার দিকে জাহিদ নেওয়াজ অভিযান চালিয়ে বনপাড়া এলাকার করাতকলমালিক মতিউর রহমানকে পাঁচ হাজার, শাহ আলম মোল্লাকে চার হাজার, ফয়েজ উদ্দিন মণ্ডলকে সাত হাজার ও আবুল কালামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।