করাতকলে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি করাতকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টায় ফকরুল ইসলামের মালিকানাধীন মজুমদার টিম্বার অ্যান্ড স মিলে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে আদমজী ইপিজেড ও ঢাকার ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টায় আগুন নেভায়। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।