করাতকলে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের কালীবাড়ি মোড়ে করাতকলে দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বারেক হোসেনের করাতকলে এই দুর্ঘটনা ঘটে। আবদুল সাবুল শেখের (৪৪) বাড়ি উপজেলার পাইককান্দি গ্রামে। সূত্র জানায়, গাছ কাটার সময় করাত খুলে সাবুল শেখের মাথার ওপর পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  রাজবাড়ী প্রতিনিধি।