করাতকলে সন্ত্রাসীদের হানা, দুজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের রাজবাড়ি করাতকলে গতকাল বুধবার রাত আটটার দিকে একদল সন্ত্রাসী এসে কমপক্ষে দুজনকে অপহরণ এবং কাঠবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকায় আগুন লাগানোর খবর পাওয়া গেছে। এ সময় ১০-১২টি গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় লোকজন জানান। করাতকলটির মালিক চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়।নাম প্রকাশে অনিচ্ছুক করাতকলের এক কর্মচারী জানান, করাতকলের কর্মচারী শাহাবুদ্দিন ও সাইফু নামের দুজনকে পাওয়া যাচ্ছে না। ঘটনার সময় সন্ত্রাসীরা কাঠবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকায় আগুন লাগিয়েছে। এ সময় সন্ত্রাসীরা বেশ কয়েকটি গুলি ছুড়েছে। তবে সন্ত্রাসীরা কোন দলের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী ঘটনাস্থল থেকে জানান, করাতকলের দুই কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। করাতকলের চারদিকে পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রেখেছে বলে তিনি জানান।