করিমগঞ্জে ছাত্রদলের ৩৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শিবশংকর বণিক বাদী হয়ে থানায় এ মামলা করেন।মামলার এজাহারে পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগ আনা হয়েছে। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন পাভেলসহ ১৪ জনের নাম উল্লেখ করে ৩৫০ জনকে আসামি করা হয়। সেলিম নামে ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।করিমগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান গতকাল বলেন, ছাত্রদলের কর্মীরা ইটপাটকেল ছোড়ায় বাধ্য হয়ে পুলিশ লাঠিপেটা করে। ইটপাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।