করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
নিহত পরীক্ষার্থী করিমগঞ্জের রৌহা সরকারবাড়ি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে পরীক্ষায় অংশ নিতে করিমগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ির সামনে রিকশার জন্য অপেক্ষা করছিল আশিকুর। এ সময় করিমগঞ্জগামী ট্রাক্টর পেছন দিক থেকে তাকে চাপা দেয়।