করিমপুর চা-বাগানে চার দফা দাবিতে শ্রমিক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা-বাগানের শ্রমিকেরা গতকাল বুধবার চার দফা দাবিতে আধাবেলা ধর্মঘট করেছেন। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকেরা চা-বাগানের সব ধরনের কাজ থেকে বিরত থাকেন।ধর্মঘট চলাকালে চা-বাগানের ব্যবস্থাপকের কার্যালয় প্রাঙ্গণে চা-শ্রমিক ফেডারেশন করিমপুর চা-বাগান শাখার সভাপতি জয় তপু মাস্টারের সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের উপদেষ্টা ও বাসদের নেতা মামুনুর রশীদ সোহেল, সাবেক ইউপি সদস্য সত্য নারায়ণ নাইডু, বি দুর্গা নাইডু, বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য অজিত রায়, চা-শ্রমিক ইউনিয়ন লংলা ভ্যালির চেয়ারম্যান শহীদুল ইসলাম, চা-শ্রমিক নেতা দীপংকর ঘোষ, বিমল রায় বিহারী বাগতি, সজল নাইডু, কাজল রায়, লক্ষ্মী রায়, শ্রীমতী বাগতি, বিরো বাগতি ও আধি নারায়ণ গোয়ালা।