করিমপুর হত্যা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আজ শুক্রবার পালিত হবে করিমপুর হত্যা দিবসের ৪৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুরে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এতে ৭ মুক্তিযোদ্ধাসহ ১১ জন শহীদ হন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ সকাল নয়টায় আলীপুর কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করা হবে। পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।