করের পরিধি বাড়ানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব আয় বাড়ানোর জন্য করের পরিমাণ নয়, এর পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া উচিত। ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের জন্য তাঁদের সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। এ ছাড়া মূল্য সংযোজন কর বা ভ্যাট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে আয়োজিত এক সংলাপে এসব বক্তব্য উঠে এসেছে। চট্টগ্রামের অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে গতকাল শুক্রবার নগরের একটি হোটেলে এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। চট্টগ্রামের কর আপিল অঞ্চলের কমিশনার কাজী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন শাহ, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি, বন্দর ও কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।