করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে বিদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম বন্দরে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক বিদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত রুয়েল কাতান (৫৩) ফিলিপাইনের নাগরিক। তিনি বন্দরের টার্মিনাল পরিচালনাকারী সাইফ পাওয়ারটেক লিমিটেডের শিপ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার প্রধান ছিলেন। ২০০৭ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. আফতাবুল ইসলাম প্রথম আলোকে জানান, করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর ১৬ দিন তিনি মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন তানভীর হোসাইন প্রথম আলোকে বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ার পর ৩ জুন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওইদিন নমুনা দেওয়া হলেও এখনো ফলাফল পাওয়া যায়নি। বিষয়টি এখন ফিলিপাইনের দূতাবাস দেখছে। ফলাফল পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।