করোনা নিয়ে যোগাযোগে আইইডিসিআরের ই-মেইল, ফেসবুক ও আরেকটি হটলাইন
করোনাভাইরাস বিষয়ে যোগাযোগ করতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নতুন আরও একটি হটলাইন, ই–মেইল ও ফেসবুক পেজ চালু করেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ কোভিড-১৯ বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের বেশ কয়েকটি হটলাইন নম্বর রয়েছে। আইইডিসিআরের ১৭টি। কিন্তু এই নম্বরগুলোয় আইভিআর যুক্ত না থাকায় অনেকেরই যোগাযোগ করতে অসুবিধা হচ্ছিল। সে জন্য করোনাভাইরাস বিষয়ে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা যাবে ই–মেইল ও ফেসবুকের মাধ্যমে।’
করোনাভাইরাস বিষয়ে যোগাযোগ করতে আইইডিসিআরের ফেসবুক পেজ-Iedcr,COVID19 Control Room, এ ছাড়া ই–মেইল ঠিকানা- [email protected]
আইইডিসিআর আরও একটি হটলাইন নম্বর চালু করেছে: ০১৯৪৪৩৩৩২২২।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, আইইডিসিআরের হটলাইন ছাড়াও করোনা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টার ১৬২৬৩ ও ৩৩৩–এ যোগাযোগ করা যাবে।