করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালীতে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার উপসর্গ নিয়ে আজ রোববার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। তাঁর বয়স ৫০ বছর। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।
পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ওই নারী কয়েক দিন ধরে জ্বর-হাঁচি ও কাশিতে ভুগছিলেন। গলাচিপা থেকে গতকাল শনিবার বিকেলে তাঁকে এখানে নিয়ে আসা হয়। একসময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকাল সাড়ে নয়টার দিকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায়ে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।