করোনার নমুনা দিতে বেড়েছে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে নমুনা পরীক্ষার জন্য মানুষের চাপ। আজ রোববার সকালে বিভিন্ন হাসপাতালে জ্বর-সর্দি-কাশিতে ভুগতে থাকা মানুষগুলোকে পরীক্ষা করাতে এসে গাদাগাদি দাঁড়াতে দেখা যাচ্ছে। কোনো কোনো হাসপাতালে ছিল বিশৃঙ্খল পরিস্থিতি, যাতে বিড়ম্বনাও বাড়ছে।

১ / ৮
সংক্রমণের শঙ্কা নিয়ে নমুনা পরীক্ষার জন্য এসেছেন এই দুজন। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
২ / ৮
করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে হাসপাতালের সামনে মানুষের দীর্ঘ সারি। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৩ / ৮
নমুনা পরীক্ষার জন্য গাদাগাদি করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে অসংখ্য মানুষকে। নেই সুষ্ঠু ব্যবস্থাপনা, ফলে বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৪ / ৮
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফরম পূরণ করা হচ্ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৫ / ৮
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কেন্দ্রে দাঁড়িয়ে কয়েকজন। রাঙামাটি জেনারেল হাসপাতাল, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৮
খুলনায় বেড়েছে করোনা সংক্রমণ। পরীক্ষা করার পরিমাণও বেড়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৮
করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৮ / ৮
রংপুরে করোনা সংক্রমণ বাড়ছে। নমুনা দেওয়ার জন্য প্রতিদিন নানা বয়সী মানুষ ভিড় করছেন। সিটি করপোরেশনের অস্থায়ী বুথ, নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর
ছবি: মঈনুল ইসলাম