রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হূদেরাগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সবগুলো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এক বছর ধরে নষ্ট অবস্থায় রয়েছে। ফলে বর্তমানে প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মুমূর্ষু হূদেরাগীরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, হূদেরাগীদের জন্য ২৬ নম্বর ওয়ার্ডকে বিশেষায়িত ওয়ার্ড করা হয়েছে। ওয়ার্ডে লাগানো হয়েছে ১০টি এসি। মুমূর্ষু রোগীদের জন্য ওয়ার্ডের সিসিইউর মাত্র ১০টি শয্যা রাখা হয়েছে। এখানে দুজন রোগীর জন্য একটি করে এসি লাগানো রয়েছে। পোস্ট করনারি ইউনিটে ১৬ জন রোগীর জন্য পাঁচটি এসি লাগানো রয়েছে। ইউনিটের জানালাগুলো কাঁচ দিয়ে বানানো হয়েছে। এগুলোর বেশির ভাগ খোলা যায় না। কিন্তু এ দুটি ইউনিটের সবগুলো এসিই গত এক বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। ফলে ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হূদেরাগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের।এ ব্যাপারে হূদেরাগ বিভাগের প্রধান রইস উদ্দিন বলেন, এসি নষ্ট থাকায় এখানে চিকিৎসা দেওয়ার পরিবেশ তো দূরের কথা, রোগীদের থাকার মতো পরিবেশই নেই। এ সমস্যাটির ব্যাপারে একাধিকবার গণপূর্ত বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু সেখান থেকে জানানো হয়েছে তহবিল নেই।হাসপাতালের পরিচালক (প্রশাসন) জহুরুল ইসলামের কার্যালয়ে শনিবার গিয়ে দেখা যায়, তাঁর কক্ষের নষ্ট এসিটি মেরামতের জন্য দুজন মিস্ত্রি কাজ করছেন। এসির সমস্যার কথা তুলতেই তিনি বলেন, ‘লিখে দেন মুচির পায়েই জুতা নেই।’ তিনি বলেন, তাঁর এসিটিই নষ্ট হয়ে পড়েছিল। এখন তিনি ব্যক্তিগতভাবে বাইরে থেকে মিস্ত্রি এনে ঠিক করাচ্ছেন।