করোনায় আক্রান্ত সচিব মাহবুব হোসেনকে সিএমএইচে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মাহবুব হোসেন
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে সিএমএইচে নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের প্রথম আলোকে এই তথ্য জানান। ৫ অক্টোবর সচিব মাহবুব হোসেনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এত দিন তিনি বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন।