করোনায় পুলিশ কনস্টেবল রফিকুলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশ কনস্টেবল মো. রফিকুল ইসলাম (৫৬)। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা সংবাদবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সোমবার সন্ধ্যায় মারা যান।
রফিকুল ইসলাম ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। ভোলা জেলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামের ছেলে রফিকুলের পরিবারে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রয়েছে।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় কনস্টেবল রফিকুলের মৃতদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।