করোনায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস (কোভিড–১৯) প্রাণ কেড়ে নিয়েছে পটুয়াখালীর দুমকী উপজেলার এক মুক্তিযোদ্ধার। গতকাল শুক্রবার বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শঙ্কর কুমার বিশ্বাস।

মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধার নাম মো. ইউনুস হাওলাদার (৭৫)। তাঁর বাড়ি উপজেলার লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইউনুস হাওলাদার। পাঁচ দিন আগে তাঁকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরে গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। আজ শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে এলাকায় লাশ দাফন করা হয়।