কর্ণফুলী গার্ডেন সিটিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগরে গতকাল শনিবার সকালে বাণিজ্যিক ও আবাসিক ভবন কর্ণফুলী গার্ডেন সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে ১৯ তলা ভবনের চার তলায় ‘কর্ণফুলী ফুড কর্নার’ নামের একটি খাবারের দোকানের ফলস ছাদের টিউবলাইট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।