কর্ণফুলী টানেল প্রকল্প এলাকা পরিদর্শন সেতুসচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনোয়ারুল ইসলাম আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকা পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান, টানেল প্রকল্প পরিচালক ইফতেখার কবির, উপপ্রকল্প পরিচালক রবিউল ইসলাম, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল
হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ।
পরিদর্শন শেষে কাফকোর গেস্ট হাউসে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সেতুসচিব। সেখানে ভূমি প্রতিমন্ত্রীকে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন বিষয় দেখানো হয়।
জানতে চাইলে টানেল প্রকল্প পরিচালক ইফতেখার কবির প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয় দেখার জন্য সেতু বিভাগের সচিবসহ তাঁরা প্রকল্পের আনোয়ারা প্রান্ত পরিদর্শন করেছেন।