কর্ণফুলী ট্রলিং ফিস মার্চেন্ট সোসাইটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী ট্রলিং ফিস মার্চেন্ট সোসাইটির নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি নেভাল বিচ পতেঙ্গার প্রজাপতি পার্কে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রর আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় নবনির্বাচিত সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক, হাকিম আলী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, হারুনর রশিদ, আনোয়ারুল ইসলাম, মানবাধিকার কর্মী এম এ মারুফ, সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি এমএ ছালাম ও রাজনীতিবিদ মাহমুদুল হক। এতে আরও বক্তব্য দেন আবদুল মুনাফ, সাইফুল ইসলাম বুলবুল, হাজি নাছির আহমদ, শওকত আলী, নুরুল হুদা, আবু কালাম, আবু তাহের, আবুল হাশেম মজুমদার, আবদুল্লাহ মাবুদ, মনিরুল হক প্রমুখ।