কর্ণফুলী থেকে ফিশিং ট্রলার জব্দ, আটক ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীর এস আলম ঘাট থেকে একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। অবৈধভাবে আমদানি করায় গত বৃহস্পতিবার রাতে এ ট্রলার জব্দ করা হয়। এ সময় ফিশিং ট্রলারে থাকা আট থাইল্যান্ড নাবিককে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানান, অবৈধভাবে আমদানি করায় ট্রলারটি জব্দ করা হয়েছে। ট্রলারে থাকা লোকজন বৈধভাবে আমদানির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
জব্দ করা ট্রলারটি কাস্টম হাউসের কাছে এবং আটক হওয়া থাইল্যান্ড নাবিকদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।