কর্ণফুলী থেকে ২১৮ বস্তা কাবিখার গম আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২১৮ বস্তা গম পাচার করার সময় জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় দুজনকে আটক করা হয়। গত শুক্রবার কর্ণফুলী নদীতে কোস্টগার্ডের টহল দল ‘এম এল সেভেন স্টার’ নামের একটি কাঠের নৌকা থেকে এই গম উদ্ধার করে।কোস্টগার্ড সূত্র জানায়, এই গম কক্সবাজারের কুতুবদিয়ার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির জন্য বরাদ্দ ছিল। উদ্ধার করা গমের দাম প্রায় আড়াই লাখ টাকা।