কর্ণফুলী দূষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী ও পরিবেশ দূষণের দায়ে তিনটি শিল্পকারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডীর এরিনা কম্পোজিট অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড, শাকপুরার দেশ ডেনিম লিমিটেড ও এন এফ জেড টেরি টেক্সটাইলস লিমিটেডকে এই জরিমানা করা হয়। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানকে অল্প সময়ের মধ্যে বর্জ্য পরিশোধনাগারের ত্রুটি সংশোধন করে পরিবেশ দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ঢাকার পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন।