কর্ণফুলী নদী থেকে গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানায়।

নগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। পাঁচ থেকে সাত দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গলে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে।