কর্ণফুলী নদী থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ পুলিশ গতকাল রোববার উদ্ধার করেছে। জোয়ারের সময় লাশগুলো বন্দর থানাধীন এক নম্বর জেটি ও কোতোয়ালি থানাধীন ইয়াকুব নগর ব্রিজঘাটে ভেসে ওঠে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তির (৪৫) পরনে লুঙ্গি ছিল। সাগরে নৌকাডুবির ঘটনায় তাঁর সলিলসমাধি ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একইভাবে বন্দর থানাধীন এক নম্বর জেটির কাছে অনুরূপ মধ্যবয়সী আরেক পুরুষের লাশ পাওয়া গেছে। জোয়ারের সময় লাশগুলো কূলে এসে ভেড়ে।’