কর্ণফুলী নদী ভরাটের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় কর্ণফুলী নদী ভরাটের দায়ে গতকাল মঙ্গলবার একটি প্রতিষ্ঠানের মালিকদের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘ইকবাল মাহমুদ রাসেল ও নাজিমুদ্দীনের মালিকানাধীন প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এজেন্সি বাংলাবাজার এলাকায় বিনা অনুমতিতে নদীর অন্তত ৩০ ফুট এলাকায় মাটি ভরাট করে দখলে নেয়। এ কারণে জরিমানা করা হয়েছে। তিন দিনের মধ্যে অবৈধ দখলে রাখা নদী এলাকা থেকে মাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।’
সূত্র জানায়, এ ছাড়া নৌপথে প্রতিবন্ধক তৈরি, অতিরিক্ত পণ্য বোঝাই, জাহাজের মাস্টারদের বৈধ সনদপত্র না থাকা, জাহাজে নিরাপত্তা সরঞ্জাম না রাখাসহ নানা অপরাধে ১১টি বিভিন্ন শ্রেণির জাহাজের মালিকদের সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।