কর্ণফুলী নদীতে ছয় জাহাজের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীর বন্দর জলসীমায় গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে। প্রথম অভিযানে ছয়টি লাইটার জাহাজের মালিকদের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বন্দরের অথরাইজেশন অফিসার ও নির্বাহী হাকিম অনুপম সাহা এই আদালত পরিচালনা করেন। জাহাজগুলো হলো এমভি চিংড়ি, এমভি কাফেলা-১, এমভি পায়রা, এমভি ওয়েস্টার্ন মেরিন, এমভি সিল্যান্ড ও এমভি আল-এসা। বন্দরসূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া নদীতে নোঙর করে ওয়েল্ডিং এবং চ্যানেলে (নৌ-চলাচলের পথ) জাহাজ নোঙর করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে জাহাজগুলোকে জরিমানা করা হয়।