কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের ইঞ্জিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের ইঞ্জিন গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর সহায়তায় বিমানবাহিনীর একটি বিশেষ দল গতকাল সকাল থেকে এসব যন্ত্রপাতি উদ্ধার করে। আজ রোববারও উদ্ধারকাজ চলবে।বিমানবাহিনীর কর্মকর্তারা জানান, বিমানটির ফুয়েল ট্যাংক, ককপিটসহ বাকি যন্ত্রগুলো এখনো পানির নিচে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ অবশিষ্ট অংশ উদ্ধার করা সম্ভব হবে।উদ্ধারকারী দল জানায়, জোয়ারের সময় প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।গত বৃহস্পতিবার দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। তবে পাইলট ফ্লাইট লে. সানজিদ আগেই প্যারাসুট নিয়ে নদীতে লাফিয়ে প্রাণে রক্ষা পান।