কর্ণফুলী নদীর তীর থেকে দুটি অবৈধ জেটি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর তীর থেকে দুটি অবৈধ জেটি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নদীর দক্ষিণ তীরে চর পাথরঘাটা এলাকা থেকে দুটি জেটি উচ্ছেদ করা হয়।
বন্দর সূত্র জানায়, স্থানীয় মোবারক ও হায়দার নামের দুই ব্যক্তি এসব জেটি নির্মাণ করে পণ্য ওঠানো-নামানোর কাজ করছিলেন। জেটি দুটিতে লাইটার জাহাজ ভিড়িয়ে পণ্য খালাস করা হতো।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম বলেন, বালির বস্তা ও কাঠ দিয়ে জেটি দুটি বানানো হয়েছে। অভিযানে জেটি এলাকার সংরক্ষিত পাথর ও কয়লা জব্দ করা হয়েছে।
পৃথক অভিযানে এমভি সেন্ট্রাল ও এমভি সাইফুর রহমান নামের দুটি লাইটার জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন একই ভ্রাম্যমাণ আদালত।