কর্ণফুলী পাটকল ছেড়ে না দিলে কঠোর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কর্ণফুলী পাটকল ও ফোরাত কারখানা ছেড়ে না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। ১০ অক্টোবর বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও এলাকায় কর্ণফুলী পাটকলের ফটকের সমঞ্চুখে অনুষ্ঠিত জনসভায় তাঁরা এ ঘোষণা দেন। শ্রমিক ও কর্মচারী সমন্বয়ে গঠিত কেএফডি পরিষদ কল দুটি সরকারিভাবে চালুর দাবিতে এ জনসভার আয়োজন করে। পরিষদের যুগ্ম আহ্বায়ক গাজী আবদুস সবুর সভায় সভাপতিত্ব করেন। রাঙ্গুনিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতা স্বজন কুমার তালুকদার, মো. আলী শাহ, কামরুল ইসলাম চৌধুরী, পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কবির, পৌর কাউন্সিলর মো. নাসের ও নিজাম উদ্দিন বক্তব্যে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।