কর্ণফুলী পেপার মিলের এমডিকে অপসারণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহিরুল হককে অপসারণের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। মিলের একটি প্রকল্পে ব্যাপক দুর্নীতির সন্ধান পাওয়ায় কমিটি এই সুপারিশ করেছে বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভা-পতিত্বে সভায় কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মুহিবুর রহমান, এস এম আবদুল মান্নান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক, আলী আজগার ও সুলতানা বুলবুল অংশ নেন। বিশেষ আমন্ত্রণে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াও সভায় উপস্থিত ছিলেন। বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি তোফায়েল আহমেদ জানান, কেপিএম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সংসদীয় কমিটির তদন্তও কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক ভিন্ন খাতে প্রবাহিত করা চেষ্টা করেছেন। এ কারণেই কমিটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।জানা যায়, কেপিএমের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠায় সংসদীয় কমিটি একটি তদন্ত কমিটি গঠন করে। মুহিবুর রহমানকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের ওই কমিটি প্রকল্পে ব্যাপক দুর্নীতির সন্ধান পায়। কমিটি অভিযোগ করেছে, তদন্ত চলার সময় এমডি জহিরুল হক আরেকটি তদন্ত কমিটি করে সংসদীয় কমিটির কাজ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন।কমিটির সভাপতি জানান, সংসদীয় তদন্ত কমিটিকে ওই কারখানার কিছু কর্মকর্তা-কর্মচারী তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। এ জন্য ওই এমডি তাঁদের অন্যত্র বদলি করেন। সংসদীয় কমিটি বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগের জায়গায় ফিরিয়ে আনার সুপারিশ করেছে।কমিটি মন্ত্র-ণালয়কে চিনি আমদানির ওপর টনপ্রতি দুই হাজার টাকা শুল্ক আরোপ না করার সুপারিশ করেছে। একই সঙ্গে চিনির বাজারদর যাতে নিয়ন্ত্রণ করা যায়, সে জন্য আরও চারটি সরকারি চিনিকলে শোধন পদ্ধতি (রিফাইনারি সিস্টেম) চালুর সুপারিশ করা হয়েছে। সভায় খাদ্যে ভেজালবিরোধী অভিযান জোরদার এবং এ বিষয়ে নেওয়া সরকারি পদক্ষেপ সম্পর্কে আগামী সভায় প্রতিবেদন দিতে বলা হয়। এ ছাড়া জাপানি হোন্ডা কোম্পানিকে ঢাকার টঙ্গীতে শিল্প মন্ত্রণালয়ের ১৮ বিঘা জমি বিনা দরপত্রে না দেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘ওই জমির বর্তমান মূল্য প্রায় এক হাজার ২০০ কোটি টাকা। এত দামি জায়গা বিনা দরপত্রে দেওয়া উচিত নয়। কমিটি মন্ত্রণালয়কে বলেছে, উৎসাহী বিনিয়োগকারীদের ভেতর থেকে দরপত্রের মাধ্যমে জমি দেওয়া উচিত।