কর্ণফুলী বাঁচাতে ইটিপি স্থাপনের তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীর আশপাশে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
গতকাল সোমবার ‘কর্ণফুলীকে বুড়িগঙ্গা হতে দেব না’ শীর্ষক এক সভায় ব্যবসায়ীরা এই তাগিদ দেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম অঞ্চলে মূলত ব্যক্তিগত উদ্যোগে যত্রতত্র শিল্প-কারখানা গড়ে উঠেছে। এসব শিল্প-কারখানার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে কর্ণফুলী নদী এখন বিপদের মুখে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিল্প-কারখানায় ইটিপি স্থাপন ও নতুন শিল্পপার্ক স্থাপনের ওপর জোর দেন তিনি।