কর্ণফুলীকে দখল ও দূষণমুক্ত রাখার দাবিতে সাম্পানবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী নদীতে সাম্পানবাইচের আয়োজন করা হয়। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি যৌথভাবে এ বাইচের আয়োজন করে। সাম্পানবাইচে ১২টি নৌকা অংশ নেয়। বাইচ শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম।বাইচে বোয়ালখালীর সেলিম মাঝি ও চর লক্ষ্যার মো. ইউসুফ মাঝির দল যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। সাম্পানবাইচের পর রাতে কর্ণফুলী নদীর পারে আঞ্চলিক গানের মেলা অনুষ্ঠিত হয়।বুধবার একই দাবিতে কর্ণফুলী নদীতে সেমিনার ও তার আগের দিন সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।