কর্ণফুলীতে অভিযান, ১৭টি কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-মাছ রক্ষায় কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১৭টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত গত রোববার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্র জানায়, ১২ এপ্রিল প্রথম আলোয় ‘জেলেরা মানছেন প্রভাবশালীরা ধরছেন’ শীর্ষক প্রকাশিত সংবাদ মৎস্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে। রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কার্যালয় গত রোববার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া অংশ থেকে মাছ ধরার সময় ১৭টি কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল সোমবার সকালে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।