কর্ণফুলীতে ট্রলার থেকে বিদেশি মদ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারসংলগ্ন কর্ণফুলী নদীতে এমভি মাবিয়া নামের একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, ২০টি কার্টন থেকে বিদেশি ৪৩১ বোতল মদ ও ৪০৮ বোতল বিয়ার পাওয়া গেছে। কারা, কোত্থেকে এসব এনেছে তা এখনো জানা যায়নি। পুলিশ ট্রলারের মালিককে খুঁজছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।