কর্ণফুলীতে ট্রলারডুবি নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলার বুধবার গভীর রাতে ডুবে গেছে। ডুবে যাওয়ার আগে ট্রলারের ১০-১১ জন মাঝিমাল্লা সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও একজন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস প্রথম আলোকে বলেন, সাধারণত এ ধরনের ট্রলারে পানি ঢুকে থাকে। এ জন্য প্রতি ছয় ঘণ্টা অন্তর পানি সেচে বের করতে হয়। কিন্তু এফবিসি বার্ডের মাঝিমাল্লারা সবাই ঘুমিয়ে পড়ায় সময়মতো জমা পানি বের করা সম্ভব হয়নি। একপর্যায়ে ট্রলারটি ডুবতে শুরু করলে মাঝিমাল্লারা পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। তবে এ ঘটনায় আফসার (২৮) নামের এক শ্রমিক নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তিনি গভীর ঘুমে ছিলেন। এ কারণে তাঁর পক্ষে কূলে আসা সম্ভব হয়নি।পুলিশ জানায়, এ ঘটনায় গতকাল কোতোয়ালি থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।