কর্ণফুলীতে ডুবে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে রাজীব ঘোষ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার জানান, গতকাল বেলা ১১টার দিকে রাজীব বন্ধুদের সঙ্গে কর্ণফুলী নদীতে বারুণী স্নান করতে যান। ওই সময় নদী থেকে পানি নিতে গেলে পা পিছলে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজীবের সঙ্গে থাকা বন্ধু সুজন প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই বন্ধু বারুণী স্নান করতে কর্ণফুলী নদীতে যাই। সে বোতলে করে পানি আনতে গিয়ে নদীতে পা পিছলে পড়ে যায়। আমি তখন চিৎকার শুরু করি। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
নিহত রাজীব ঘোষ চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজারের ইয়াকুব নগরের প্রিয়রঞ্জন ঘোষের ছেলে।