কর্ণফুলীতে নৌকাডুবি তিন তীর্থযাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নৌকা ডুবে তিন তীর্থযাত্রী মারা গেছেন। তাঁরা হলেন প্রদিব বড়ুয়া (৬০), দ্বীপশিখা বড়ুয়া (২২) ও তিন্নি বড়ুয়া (১২)।নিহত ব্যক্তিরা সবাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশান্ত বড়ুয়ার পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে প্রশান্ত বড়ুয়া কাপ্তাইয়ে ছুটে আসেন।’স্থানীয় সূত্রে জানা গেছে, তীর্থযাত্রীরা দিনে কর্ণফুলী নদী পার হয়ে ওই বিহারে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাপ্তাইয়ে ফেরার সময় ঘাটে মাঝি ছিলেন না। তখন শিশু বাবুল (১৫) সাম্পান দিয়ে তাঁদের নদী পার করার সময় মাঝনদীতে এসে ক্লান্ত হয়ে বৈঠা ছেড়ে দিলে সাম্পান উল্টে যায়। খবর পেয়ে শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটির ডুবুরিরা এবং কাপ্তাইয়ের দমকল বাহিনী উদ্ধার অভিযান চালায়।