কর্ণফুলীতে ভাসমান বিচ্ছিন্ন দুটি হাত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী নদীতে ভেসে থাকা দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে হাত দুটি উদ্ধার করা হয়। হাত দুটি কোনো নারীর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।পতেঙ্গা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রাজীব কান্তি দে জানান, বেলা একটার দিকে স্থানীয় লোকজন পাথরের সঙ্গে একটি হাত আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ওই হাতটির পাশেই একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। সেটি খুললে তার ভেতরে আরেকটি হাত পাওয়া যায়। একটি হাতে চুড়ি পরানো ছিল।