কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলীর মোহনায় পারকি সৈকত এলাকায় এমভি নাফিজ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে নাবিকেরা নিরাপদে কূলে ফিরেছেন। লাইটার জাহাজটি বহির্নোঙরে একটি মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে কর্ণফুলীতে আসে। লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজটির তলা ফুটো হয়ে যাওয়ায় মাস্টার ওটিকে কূলের দিকে নিয়ে যান। কিন্তু পরে জোয়ারের পানি ঢুকে সেটি ডুবে যায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম