কর্ণফুলীর দূষিত উত্তর পাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনা ভাসছে কর্ণফুলী নদীর উত্তর পাড় অংশে। এদিকে সুদৃশ্য সেতুটিতে দাঁড়িয়ে এখন আর নদীর ঢেউ, নদীর ঝলমলে রূপ আর চোখে পড়ে না। চোখ আটকে যাবে জমে থাকা ভাসমান আবর্জনায়। পাড়ের অবস্থাও ভালো নেই। দুই পাড়ে চলছে জাল বুনন, কাপড় শুকানো ও গোসল। কর্ণফুলীর এই অংশটি হতে পারত ভ্রমণপিপাসু ও স্থানীয়দের জন্য এক মনোরম বিনোদনকেন্দ্র। কর্ণফুলী নদীর বেহাল উত্তর পাড়ের ছবিগুলো সম্প্রতি তোলা।





