কর্ণফুলীর মোহনার কাছে সারসহ লাইটার জাহাজডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনার অদূরে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবেছে। গতকাল রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজটি চ্যানেলের বাইরে ডুবেছে। এ কারণে এই দুর্ঘটনায় বন্দরের জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত হচ্ছে না। জাহাজটি উদ্ধারের চেষ্টা হচ্ছে বলে মালিকপক্ষ জানিয়েছে।