কর্ণফুলীর ১১ ঘাটে কাজ বন্ধ রেখে প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকনেতার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১১টি বেসরকারি ঘাটে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ বন্ধ রেখেছেন শ্রমিকেরা। গতকাল শনিবার সকাল আটটা থেকে কাজ বন্ধ ছিল।
কাজ বন্ধ থাকা ঘাটগুলোতে লাইটার জাহাজের পণ্য খালাসের কাজ হতো। ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার রাত ১১টায় মাঝির ঘাটে শ্রমিকনেতা মো. ইদ্রিসের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে সাধারণ শ্রমিকেরা শনিবার সকাল থেকে লাইটার জাহাজ থেকে পণ্য খালাসকাজ বন্ধ করে দেয়।’
শ্রমিকেরা জানান, বিষয়টি নিয়ে গতকাল বিকেলে সাংসদ এম এ লতিফ শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকেরা।