কর্ণফুলীর ১৬ ঘাটে পণ্য খালাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন কর্মবিরতির পর গতকাল সোমবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি বেসরকারি ঘাটে পণ্য খালাসের কাজ শুরু করেছেন শ্রমিকেরা। এসব ঘাটে নোঙর করা লাইটার জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে।গত শনিবার রাতে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ঘাট ও গুদামশ্রমিক ইউনিয়ন এবং সংগ্রাম পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হওয়ার পর গত রোববার পণ্য খালাসের কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা।এ প্রসঙ্গে ঘাট ও গুদামশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, রোববারের ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এ কারণে সোমবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।