প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও সালিশ কেন্দ্র (আসক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গতকাল রোববার আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে। যৌন হয়রানির অভিযোগকারীদের নাম প্রকাশের জন্য এই নোটিশ পাঠানো হয়।আসক-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগকারীর নাম প্রকাশ করা হলে বিশ্ববিদ্যালয়টিতে যৌন হয়রানির বিষয়ে যে তদন্ত চলছে তার ওপর প্রভাব পড়তে পারে। গত ২৭, ২৮ ও ৩০ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার দৈনিক জনকণ্ঠ, দি ডেইলি স্টার ও প্রথম আলোতে বিজ্ঞপ্তি দেন। এতে যৌন হয়রানির অভিযোগকারীর নাম প্রকাশ করা হয়।