কর্তৃপক্ষের ভুল 'ই' ইউনিটের সংশোধিত ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ই’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ফল প্রকাশের পাঁচ দিন পর সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়। আগের ফল প্রকাশ করা হয় ১৭ নভেম্বর।
নতুন ফলাফল অনুযায়ী, জোড় রোল নম্বরধারী নতুন ১৮৩ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। আর সমানসংখ্যক শিক্ষার্থী বাদ পড়ছেন আগের প্রকাশিত তালিকা থেকে।
যান্ত্রিক ত্রুটির কারণে ফলের পরিবর্তন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা। তিনি বলেন, ওএমআর মেশিনে উত্তরপত্র স্ক্যানিং করার পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি-ইচ্ছুকদের তালিকা দেওয়া হয়। ফল কম্পিউটারে গড় করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এক্সেল শিটে ১৮৩ জনের ফল পরিবর্তন হয়ে যায়। ফলাফল পুনরায় যাচাই করার সময় এই ত্রুটি ধরা পড়ে। পুনরায় ফল প্রকাশ করায় যোগ্য শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।